বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

তিন তারকা জার্সি পরে প্রথমবার অনুশীলনে মেসিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর ২৪ মার্চ পানামার বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে লিও মেসিরা। এই ম্যাচের পরই চ্যাম্পিয়নশিপ উদ্‌যাপন করবে আর্জেন্টিনা। দলের ৩৪ সদস্যের ঠিকানা এখন রাজধানীতে। তবে ইনজুরির কারণে যুক্ত হতে পারেননি গার্নাচো ও আলেহান্দ্রো গোমেজ।

প্রীতি ম্যাচ সামনে রেখে সবার আগে ক্যাম্পে যোগ দেন বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজ। চেলসি-এভারটন ম্যাচ শেষ করেই তিনি ধরেন আর্জেন্টিনার বিমান। তার সঙ্গে ছিলেন লিঁও ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।

আর্জেন্টিনা দলের সঙ্গে লিওনেল মেসি যোগ দেন সোমবার (২০ মার্চ)। তার সঙ্গে ক্যাম্পে আসেন এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও থিয়াগো আলামাদা। একই দিন বিকেলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেন লিওনেল স্ক্যালোনি। তবে তিন তারকা জার্সিতে তাদের দেখার সুযোগ হয়নি ভক্ত এবং গণমাধ্যমকর্মীদের।

মঙ্গলবার আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেলে দ্বিতীয় অনুশীলন সেশন করবে স্ক্যালোনির দল। যেখানে প্রবেশাধিকার থাকবে গণমাধ্যমের। তার আগে সংবাদ সম্মেলনে পরবর্তী লক্ষ্য নিয়ে কথা বলবেন কোচ। এই ফিফা উইন্ডোতে পানামার পর ২৯ মার্চ ভোরে কিউরাচাওয়ের সঙ্গে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit