শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম

চীন-রাশিয়ার লক্ষ্য অভিন্ন, মন্তব্য শি জিনপিংয়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন এবং রাশিয়া একই ধরনের লক্ষ্য ধারণ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এমন মন্তব্য করেন। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সত্য যে, আমাদের উভয় দেশ একই ধরনের কিংবা সাদৃশ্যপূর্ণ লক্ষ্য ধারণ করে। নিজ নিজ দেশের উন্নয়নে আমরা একই প্রচেষ্টা অবলম্বন করি। আমাদের লক্ষ্য হাসিলে আমরা একত্রে কাজ করতে পারি, পরস্পরকে সহযোগিতা করতে পারি।’

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে, পুনরায় আমি রাশিয়ায় ভ্রমণ করতে পেরেছি।’ তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম যে দেশটিতে তিনি সফর করছেন সেটা রাশিয়া। এ সময় জিনপিং প্রত্যাশার কথা জানিয়ে বলেন, পুতিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

চীনের এই প্রেসিডেন্ট বলেন, আমি জানি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছর। আপনার (পুতিন) নেতৃত্বে  রাশিয়ার উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে।  রাশিয়ার জনগণ জোরালভাবে পুতিনকে সমর্থন দেবে বলেও মন্তব্য করেন তিনি। শি জিনপিং বলেন, চীন-রাশিয়ার সম্পর্ককে বেইজিং ব্যাপক গুরুত্ব দেয়। উভয় দেশ পরস্পরকে উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit