শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম

রমজান মাস উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আর কয়েকদিন পরই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। পবিত্র মাস সামনে রেখে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জেরুজালেমে ফিলিস্তিনি-অধ্যুষিত বিভিন্ন এলাকায়। স্থানীয় এক ফিলিস্তিনি বলেন, আশা করছি এ বছর সবার অনেক ভালো সময় কাটবে এবং এখানে আসা দর্শনার্থীরা নিরাপদে সবকিছু দেখতে পারবেন। লোকজন এখানে এসে ছবি তোলে এবং রমজানের আবহ উপভোগ করেন।

এদিকে রমজান সামনে রেখে আল-আকসা মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এসব আয়োজনের মধ্যেও শঙ্কিত ফিলিস্তিনিরা। কারণ ক্রমেই উত্তেজনা বাড়ছে দখলদার ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে। রমজানে ইসরাইলি বাহিনীর হামলা আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। এ বছর এখন পর্যন্ত প্রায় ৮৩ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit