স্পোর্টস ডেস্ক : ইউরোর বাছাই পর্বে এ মাসের শেষে নরওয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। শুরুতে দলে থাকলেও ইনজুরি থেকে সেরে না ওঠায় স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পেদ্রি। এ ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জয়ের ম্যাচেও খেলতে পারেননি তিনি।
অন্যদিকে গত রোববার (১৯ মার্চ) অসাসুনার বিপক্ষে ভিয়ারিয়ালের ৩-০ গোলে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মোরেনো। পেদ্রি ও মোরেনোর জায়গায় দলে ডাক পেয়েছেন ইয়েরেমি পিনো ও বোর্হা ইগলেসিয়াস। চলতি মৌসুমে লা লিগায় ৩ গোল করেছেন ভিয়ারিয়ালের ২০ বছর বয়সী উইঙ্গার পিনো। কাতার বিশ্বকাপের দলেও ছিল স্পেন দলের এই ভবিষ্যৎ তারকা।
ইগলেসিয়াস অবশ্য ছিলেন না বিশ্বকাপের দলে। তবে এই মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। রিয়াল বেতিসের ২০ বছর বয়সী এই স্ট্রাইকার ২৪ ম্যাচে করেছেন ১২ গোল। উল্লেখ্য, আগামী শনিবার (২৫ মার্চ) নরওয়ের বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এর তিনদিন পর স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/রাত ৯:২৮