শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

স্ত্রী সন্দেহ করছে, দূর করুন এই কৌশলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : অনেক ক্ষেত্রে স্বামীর ভুলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে জটিলতার মূলে থাকেন স্ত্রী। অনেক স্ত্রীর মনে অকারণেই সন্দেহ বাসা বাঁধে। তারা সব সময় স্বামীর দিকে নজর রাখেন। আর এ কার্যকলাপ সম্পর্ককে খারাপ করে।

সম্পর্কে থাকা অবস্থায় পরস্পরকে সন্দেহ করা উচিত নয়। তবে মানসিক ভ্রান্তির কাছে হার মেনে যায় সব যুক্তি। তাই মস্তিষ্ক একবার সন্দেহ আঁচ করলে বিপদের শেষ থাকে না।

স্ত্রীর সন্দেহ করার অভ্যাস থাকলে, একদম প্রথম থেকেই সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। তবেই বিবাহিত জীবনে সুখী হতে পারবেন। এক্ষেত্রে স্ত্রীর মন থেকে সন্দেহ দূর করার জন্য কয়েকটি কৌশল অবলম্বন করা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

স্ত্রীকে সময় দিন​

​স্ত্রীরা তার স্বামীর কাছ থেকে সময় আশা করেন। আর আপনি কাজের অজুহাতে যদি তার থেকে দূরে চলে যান, তবে সমস্যা দেখা দেয়া স্বাভাবিক। এ অবস্থায় অনেক স্ত্রীর মনেই বাসা বাঁধে সন্দেহ। তাই এখন থেকে স্ত্রীকে কিছুটা বেশি সময় দেয়ার চেষ্টা করুন। দেখবেন তার মানসিকতায় বদল এসেছে।

স্ত্রীকে বোঝান

আপনার বোঝানোর দায়িত্ব নিন। তাকে বলুন যে, সন্দেহ করার মতো আপনি কিছুই করেননি। নিজের দিক থেকে আপনি কতটা সৎ তা বলতে হবে। তাকে আশ্বস্ত করুন সম্পর্ক নিয়ে। আপনি এ কাজটি যত তাড়াতাড়ি করতে পারবেন, তত দ্রুত পাবেন ফল।

স্ত্রীকে সব কথা বলুন

আপনার গতিবিধি নিয়ে স্ত্রীর মনে প্রশ্ন উঠতেই পারে। তিনি ভাবতেই পারেন যে আপনি তাকে সব কথা বলছেন না। বিশেষত, যেই স্বামী স্ত্রীর প্রশ্ন এড়িয়ে যান, তাদের ক্ষেত্রেই সমস্যা দেখা দেয় বেশি। আর এটা একদিনে হয় না। দিনের পর দিন আপনার গতিবিধি নিয়ে স্ত্রীর মনে প্রশ্ন জমা হলে একদিন অবিশ্বাস জন্ম নেবেই। তাই স্ত্রীর প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করুন।

সন্দেহজনক কিছু না করা

স্ত্রীর ফোন না ধরা, বাড়িতে দেরি করে আসা, লুকিয়ে ফোন ধরা, সম্পর্কে ঘনিষ্ঠতা না থাকার মতো ঘটনা প্রতিদিনই যদি ঘটে তাহলে বিপদ বাড়বে ছাড়া কমবে না। আপনার স্ত্রী কেন, যে কোনো ব্যক্তিই এ কাজের পর সন্দেহ করবেন। তাই নিজের দিকে নজর দিন। ভুল শুধরে নেয়ার চেষ্টা করুন।

মিথ্যা বলা থেকে বিরত থাকুন

কিছু স্বামীর চোখে-মুখে মিথ্যের ফুলঝুরি থাকে। এ ধরনের ব্যক্তির সঙ্গে সংসার করতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যান স্ত্রীরা। তাই তারা সন্দেহ করেন স্বামীকে। আপনার মধ্যেও এই বদভ্যাস  থাকলে কিন্তু স্ত্রীর মধ্যে সন্দেহ বাসা বাঁধবেই। তাই এ অভ্যাস ছাড়ুন। তাকে সব সত্যি কথা বলুন। দেখবেন সুখে সংসার করতে পারছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit