মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

হার্ট সুস্থ রাখতে যেসব সবজি খাবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : চিকিৎসাবিজ্ঞান বলছেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্টের অসুখের কারণে। এরপর মানুষ সচেতন নয়। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরসহ নানা কারণে অহরহ মানুষ মারা যাচ্ছে। আমাদের খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনলেই হার্টের নানা অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সেই সঙ্গে হার্টও থাকবে সুস্থ।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, যেসব খাবার হার্টের অসুখ প্রতিরোধ করে হার্টকে সুস্থ রাখে তা জেনে নিন:

বিট:​

মূল জাতীয় সবজি হলো বিট। এ সবজি নিয়মিত খেলে হার্টসহ শরীরের অনেক উপকার হয়। চিকিৎসাবিজ্ঞান বলছে, বিট খেলে হার্ট সুস্থ থাকে। এ সবজিতে রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। সেইসঙ্গে এ সবজিতে থাকা নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত করে। ফলে রক্ত চলাচলে সুবিধা হয়। তাই হার্টকে সুস্থ রাখতে এ সবজি নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।

স্কোয়াশ:

স্কোয়াশ একটি সুস্বাদু ও জনপ্রিয় সবজি হিসেবে বিদেশিদের কাছে অনেক আগে থেকেই পরিচিত। যদিও আমাদের রান্নাঘরে স্কোয়াশ খুব একটা দেখা যায় না। তবে এ সবজি শরীরের জন্য খুবই উপকারি। এ সবজি সবুজ থেকে শুরু করে কমলা রঙের হয়ে থাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পটাশিয়াম রয়েছে।   পটাশিয়াম রক্তনালীর ভিতরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সাহায্য করে। এছাড়াও এ সবজির প্রদাহনাশক ক্ষমতা রয়েছে। যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এ সবজি নিয়মিত খেলে হার্ট ভালো থাকে।

শাকপাতা:​

হার্টকে সুস্থ রাখার অন্যতম নিয়ামক হলো শাকপাতা। শাকপাতায় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আমাদেরকে বহু অসুখ থেকে রক্ষা করে। চিকিৎসাবিজ্ঞান বলছে, শাকপাতায় রয়েছে ভিটামিন কে। এ ভিটামিন রক্তনালীকে সুরক্ষিত রাখে, ধমনীর ভিতরের প্রদাহ রোধ করে। এ শাকপাতা হার্টকে সুস্থ রাখতেও দারুণ কার্যকরী। তাই প্রতিদিনের ডায়েটে নিজের পছন্দের শাক রাখতেই পারেন। তবে শাক রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন।

বাঁধাকপি-ফুলকপি:

কলিফ্লাওয়ার জাতীয় সবজি হার্টের জন্য সবসময়ই উপকারী। এ ধরনের সবজিতে গ্লুকোসিনোলেটস ও আইসোথিওসায়ানেট (কলিফ্লাওয়ার জাতীয় সবজিতে বেশি থাকে) রয়েছে। এ দুই উপাদান হার্টের সুরক্ষায় দারুণ কার্যকরী। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলিতে  হার্টের জন্য উপকারী ফাইবার রয়েছে। তাই প্রতিদিনের খাবারে এই ধরনের সবজি রাখার চেষ্টা করুন। তবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে এ ধরনের সবজি একটু কম খান।

​মিষ্টি আলু:​

হার্টের অসুখ থেকে মুক্তি দিতে পারে মিষ্টি আলু। রাঙা (লাল) আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এ পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হার্টের রক্তনালীর ভেতরে স্বাভাবিক রক্ত চলাচলে সাহায্য করে মিষ্টি আলু। এছাড়াও মিষ্টি আলুতে থাকা ভিটামিন, খনিজ ও ফাইবার হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী।

সূত্র: এই সময়

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit