ডেস্ক নিউজ :রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
তারেক রহমানের কর্মসূচি
সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তাদের বাসায় দেখা করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১১ দলীয় জোটের কর্মসূচি
• সকাল ১১টা : ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করতে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন।
সংবাদ সম্মেলন
• দুপুর ১২টা : রাজধানীর তোপখানা রোডে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচন সময়ের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
• বিকাল ৩টা : একই হলে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ নৃত্য শিল্পী সমাজ।
কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ৮:২৬