বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নওগাঁয় খাসি বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

সজিব হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে দুই মাংস বিক্রেতার বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী দুজন হলেন দুলু ও এনতাজ।স্থানীয়দের অভিযোগ, দুলু দীর্ঘদিন ধরেই খাসির মাংসের ব্যবসা করে আসছেন। বিদেশি উন্নত জাতের খাসির মাংস বলে তাঁদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতে হতো। কিন্তু রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ভিন্ন ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুলু তাঁর বাড়ির পাশের এক ব্যক্তির কুকুর ধরে জঙ্গলে নিয়ে জবাই করে চামড়া খুলছিলেন। এ সময় কয়েকজন প্রতিবেশী বিষয়টি দেখে ফেলেন। 
 বিষয়টি টের পেয়ে দ্রুত পালিয়ে যান দুলু। পরে অনেক খোঁজাখুঁজি করেও দুলু ও এনতাজকে আর পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় এলাকার মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ওই দুই মাংস ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অনেকেই মাংস কিনেছেন। কিন্তু কুকুরের মাংস বিক্রির অভিযোগ শোনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit