মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ফেসবুক-ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ভেরিফায়েড সেবা চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গত ১৯ ফেব্রুয়ারি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যাবে বলে ঘোষণা দেন। তার ওই ঘোষণা অনুযায়ী, প্রতিমাসে নির্দিষ্ট অংকের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার (১৭ মার্চ) থেকে মেটা দুটি সামাজিক নেটওয়ার্কের মার্কিন ব্যবহারকারীদের জন্য পেইড ভেরিফায়েড কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু করেছে। মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেন।  

আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি সংখ্যক মার্কিন ব্যবহারকারীর জন্য এই কর্মসূচি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রথম পরীক্ষামূলক এই কর্মসূচি শুরু করা হয়েছিল। এই সেবার আওতায় জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধাও পাওয়া যাবে। এছাড়া যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই গ্রাহক সেবায়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit