রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ? ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের সভা চাইলো ফ্রান্স-ওমান একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দোহা শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

আইপিএলে খেলার ছাড়পত্র চাইলেন লিটন ও সাকিব; কী বলল বিসিবি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ৩১ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম ম্যাচ। এ আসরে খেলার জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। প্রতিযোগিতায় খেলতে দু’জনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন।

সাকিব-লিটনের ছাড়পত্র চাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন এ তথ্য জানান জালাল। তিনি বলেন, ‘এটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে। কিন্তু আমরা এখনও আলাপ-আলোচনা করিনি।’

সাকিব-লিটন দু’জনই এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত। আইরিশদের বিপক্ষে টাইগারদের সাদা বলের সিরিজ শেষ হবে ৩১ মার্চ। এরপর দু’দলের মধ্যে একটি টেস্টও অনুষ্ঠিত হবে। তাই সাকিব-লিটন আইপিএল খেলতে চলে গেলে একমাত্র টেস্টটি মিস করবেন। তবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করা মুস্তাফিজুর রহমান টেস্ট বিবেচনায় নেই। তাই তার আইপিএলে খেলতে যেতে তেমন কোনো জটিলতা থাকার কথা নয়। এমন অবস্থায় বিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit