শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

বাভুমার শতক ম্লান করে প্রোটিয়াদের হারাল ক্যারিবীয়রা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছে দুই দলের দুই অধিনায়ক। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো এনে দেন ক্যারিবীয় দুই ওপেনার কিং ও মায়ার্স। ওপেনিং জুটি ভাঙার পর চার রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ।

তবে তখনই দলের হাল ধরেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তার ১১৫ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংসের ওপর ভর করে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। হোপের ১২৮ রানের ইনিংসে ছিল পাঁচ চার ও ৭ ছয়ের মার। হোপের সঙ্গ দিয়েছেন রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরানরা। পাওয়েল ৪৬ ও পুরান করেছেন ৩৯ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েটজি। দুটি করে উইকেট পেয়েছেন ফরচুন ও শামসি।

জবাবে বিশাল রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের শুরুটাও ভালো হয়। ওপেনিং জুটি থেকে আসে ৭৬ রান। তবে ডি কক আউট হওয়ার পর কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারছিল না। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ম্যাচ জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা।

কিন্তু যোগ্য কোনো সঙ্গীই পাননি বাভুমা। দুই অভিষিক্ত ব্যাটসম্যান টনি ডি জর্জি ১৪ ও রায়ান রিকেলটন ২৭ রানের ইনিংস দলকে তেমন সাহায্য করেনি। অভিজ্ঞ রাসি ফন ডার ডুসান যেতে পারেননি দুই অঙ্কে। নবম ব্যাটসম্যান হিসেবে ক্যাচ দিয়ে শেষ হয় বাভুমার ১৪৪ রানের আসাধারন ইনিংস।

৫০ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ক্যারিবীয় বোলারদের মধ্যে আকেল হোসেন এবং আলজারি জোসেপ নিয়েছেন ৩টি করে উইকেট। ২১ মার্চ সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।    

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit