মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আদালত থেকে বের হয়ে যা বললেন মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন ঢালিউড অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গাজীপুর জেলা কারাগারে নেয়ার সময় সাংবাদিকদের কাছে মাহি অভিযোগ করে বলেন, ‘এক সেকেন্ডের মধ্যে আদালতের কার্যক্রম কীভাবে শেষ হয়ে যায়? বিচারক কেবল চেয়ারে বসলেন আর উঠলেন। বিচারক আমার সঙ্গে একটি কথাও বলেননি।’

সৌদি আরব থেকে শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মাহি। সেখান থেকেই ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় গ্রেফতার করা হয় মাহিকে। বিমানবন্দর থেকে গাজীপুরের বাসন থানায় নেয়া হয় তাকে। পরে আদালতে তোলা হলে ঢাকাই সিনেমার এ নায়িকাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তার আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে গাজীপুরে মাহির স্বামীর মালিকানাধীন গাড়ির একটি শোরুম ভাঙচুরের অভিযোগ তোলা হয়। পরে মাহি ও তার স্বামী সৌদি আরব থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে স্থানীয় পুলিশের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেফতার করা হয় মাহিকে। সৌদি আরব থেকে মাহি ফিরলেও তার স্বামী রকিব সরকার এখনও ফেরেননি। গ্রেফতার এড়াতে সৌদিতে রয়ে গেছেন রকিব। 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit