রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সাকিবের সামনে স্মিথকে পেছনে ফেলার সুযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের ওয়ানডে রান ৬ হাজার ৯৭৬। অর্থাৎ ৭ হাজার পূর্ণ করতে দরকার আর ২৪ রান। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই এই মাইলফলক ছুঁতে পারেন তিনি। তাহলে সাকিব হবেন ৭ হাজারি ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় বাংলাদেশি। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবে ঢুকেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২৩৪ ম্যাচে তার রানসংখ্যা ৮ হাজার ১৪৩। ৬ হাজার ৯৭৬ রান করতে সাকিবের লেগেছে ২২৭ ম্যাচ।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলার সুযোগও পাচ্ছেন। স্মিথ ওয়ানডেতে করেছেন ৬ হাজার ৯৮৯ রান। অর্থাৎ সাকিবের চেয়ে মাত্র ১৩ রান বেশি। ১৪ রান করতে পারলেই কিংবদন্তি স্মিথকে পেছনে ফেলবেন বাংলাদেশি অলরাউন্ডার।

৬ হাজার ৯৭৬ রান করতে সাকিব সেঞ্চুরি হাঁকিয়েছেন ৯ ইনিংসে, আর হাসেঞ্চুরি করেছেন ৫২ বার। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির হিসাবে বাংলাদেশিদের মধ্যে তার চেয়ে এগিয়ে কেবল তামিম। ওয়ানডে অধিনায়ক শতক ছুঁয়েছেন ১৪ বার, আর হাফসেঞ্চুরি ৫৫ বার। সাকিবের পরই হাফসেঞ্চুরির হিসাবে মুশফিক রয়েছেন, ৪৩টি। তার সেঞ্চুরিসংখ্যা ৮টি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit