শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম

মাহে রামাদ্বান উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ভাওচার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হাফিজ মাওলানা শফিকুর রহমান ও হালিমা খানম কল্যাণ ট্রাস্ট ই্উকের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে দরিদ্র-অসহায় পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ভাওচার বিতরণ করা হয়েছে।দক্ষিণ সুরমার লক্ষীপুর-সুনামপুর এলাকার হাফিজ মাওলানা শফিকুর রহমানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৩নং তেতলী ইউনিয়নের চেয়ারম্যান মো: অলিউর রহমান।

হাফিজ মাওলানা শফিকুর রহমান ও হালিমা খানম কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ শাখার সভাপতি আলহাজ¦ এনামুল হক মোহাম্মদ ইকবাল এর সভাপতিত্বে ও সমাজ মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদেও ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুস ছালাম আজাদী, হাফিজ আব্দুল মান্না জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আহমদ আলী, আলহাজ¦ হাফিজ আব্দুল মান্নান হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো: মিনহাজ উদ্দিন, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি মোহাম্মদ আব্দুস ছালাম, দক্ষিণ সুরমা উপজেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো: আতিকুর রহমান, ৩নং তেতলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মো: আজমল আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল তালুকদার, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: আলাউদ্দিন, উদ্যোক্তা, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী ফয়সল আহমদ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো: তজমুল আলী, তাজুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মান্নান হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র আকিল হোসেন শিমু। উল্লেখ্য, প্রতিটি ওয়ার্ডের মেম্বারদের হাতে ভাওচার তুলে দেয়া হয়।

 

 

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit