সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

গেইলের রেকর্ড ভাঙলেন বাবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে মাত্র ২৪৫ ইনিংসে ৯ হাজার রান সংগ্রহ করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। 

বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। বাবর ৩৯ বলের ১০টি বাউন্ডারিতে সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে ১৮৩ রান করে পেশোয়ার।

টার্গেট তাড়া করতে নেমে শোয়েব মাকসুদের ৪৮ বলের ৬০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭১ রান করতে পারে ইসলামাবাদ। ১২ রানের জয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা করে নেয় পেশোয়ার।

৩৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলার মধ্য দিয়ে বাবর আজম ছাড়িয়ে যান ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে। তিনি টি-টোয়েন্টিতে ২৪৯ ইনিংসে ৯ হাজার রারেন মাইলফলক স্পর্শ করেন। এই রেকর্ড গড়তে বাবর খেলেছেন ২৪৫ ইনিংস।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit