শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

সেতারা মূসা আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা ও বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার স্ত্রী সেতারা মূসা আর নেই। 

আজ মঙ্গলবার বিকেল ৪টায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী আনোয়ার খান মর্ডান হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে তিনি পাকিস্তান আমলে দৈনিক পূর্বদেশ ও আওয়াজ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন। তাছাড়া তিনি সমাজ সেবক হিসেবে অনেক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

মরহুমার কন্যা সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা জানান, আজ বাদ এশা রাজধানীর মোহম্মদপুরের ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর ফেনী জেলার ফুলগাজী উপজেলার কুতুবপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্বামী এবিএম মূসার কবরের পাশে দাফন করা হবে।

মহিয়সী নারী সেতারা মূসার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। 

এছাড়া ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঞা শোক প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit