সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

‘ভোক্তা-অধিকার’ সর্বজনীন একটি অধিকার: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ‘ভোক্তা-অধিকার’ সর্বজনীন একটি অধিকার। সরকার ভোক্তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রণয়ন করেছে। এ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

আজ মঙ্গলবার এক বাণীতে এ আহবান জানান তিনি। আগামীকাল বুধবার (১৫ মার্চ) ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষ্যে এই বাণী দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি দেশের আপামর জনসাধারণের অধিকার রক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহবান জানিয়েছেন। 

রাষ্ট্রপতি ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষ্যে ভোক্তা সাধারণকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি মনে করেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। 

রাষ্ট্রপতি  বলেন, সরকারের গৃহীত উদার বাণিজ্যনীতি ও বহুমুখী নীতি সহায়তা প্রদানের ফলে দেশে বিনিয়োগ ও ব্যবসা খাতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ এখন শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী ও আমদানিকারকদের নিকট আকর্ষণীয় গন্তব্য। সরকারের উন্নয়ন দর্শনের আওতায় ধারাবাহিক নীতি ও কৌশল যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক খাতে ইতোমধ্যে ঈর্ষণীয় উন্নতি করেছে। 

তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণে চূড়ান্ত সুপারিশ প্রদান করেছে। 

তিনি জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচকের ঊর্ধ্বগতি নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও নবায়নযোগ্য জ্বালানির যোগান একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তাই জাতীয় সমৃদ্ধি, ভোক্তা অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে।

রাষ্ট্রপতির প্রত্যাশা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল ও মজুতদারি প্রতিরোধ, বাজার ব্যবস্থার সার্বিক তদারকির পাশাপাশি ভোক্তাদের জন্য প্রয়োজনীয় নিরাপদ জ্বালানির বিপণন ও বাজার ব্যবস্থাপনায়ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন। (বাসস)

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit