সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

৪১তম বিসিএসে ৩৭০ পদ বাড়ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ৪১তম বিসিএসে পাঁচ ক্যাডারে পদ সংখ্যা ৬৭টি থেকে বাড়িয়ে ৪৩৭টি করার সিদ্ধান্ত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। ৪১তম বিসিএসে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে দুই হাজার ৫০৫ জন।

নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে। এর মধ্যে সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনের জায়গায় ১৪১ জন; পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জনের স্থলে ১৬৯ জন। বন ক্যাডারে পদসংখ্যা বেড়ে হয়েছে ১৬টি, মৎস্য ক্যাডারে বেড়ে হয়েছে ৩৩টি, রেলওয়েতে পদ বেড়ে হয়েছে ১১টি।

২০২২ সালের ডিসেম্বরে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়ে এখনও চলছে। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৯১৫ জন ক্যাডার নেওয়া হবে শিক্ষায়। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন এবং পুলিশে নেওয়া হবে ১০০ জন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit