মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

পাষাণী মা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ছেলের নাম রাখার অনুষ্ঠানে বাবার বাড়ির কম লোকজনকে নিমন্ত্রণ দেওয়া হয়। এতে মনক্ষুন্ন হন তাহমিনা আক্তার। ফন্দি আঁটতে থাকতে স্বামীকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। শেষ পর্যন্ত তিনি পাষাণী মায়ের ভুমিকায় স্বামীকে শিক্ষা দিতে তিনি দুই মাসের শিশু সন্তানকে হত্যা করেন।ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের। এ ঘটনায় পুলিশ তাহমিনা আক্তারকে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন পাঁচ সন্তানের জননী তাহমিনা। এ ঘটনায় স্বামী মো. খোকন মিয়া বাদী হয়ে তাহমিনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নূরপুর গ্রামের খোকন মিয়ার সঙ্গে প্রায় ১১ বছর পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের তাহমিনা আক্তারের বিয়ে হয়। খোকন পেশায় একজন ইটভাটা শ্রমিক। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে কলহ হতো। তাদের ঘরে দুই ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ গত দুই মাস আগে সাইমের জন্ম হয়। জন্মের সাতদিন পর স্বামীর বাড়ি নূরপুর গ্রামে সন্তানের নামকরণ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাপের বাড়ির কম লোকজনকে দাওয়াত দেওয়ায় এ নিয়ে খোকন ও তাহমিনার মধ্যে মনোমালিন্য হয়। এ অবস্থায় তাহমিনা রাগ করে বাপের বাড়ি চলে যান।

পরিকল্পনা করতে থাকেন স্বামীকে শিক্ষা দেওয়ার। গত শনিবার রাত ১১টার দিকে নিজের দুই মাস বয়সী শিশু সাইমকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তাহমিনা। ওই দিন রাতেই তাহমিনা বাবার বাড়িসহ গ্রামের লোকজনকে বলতে থাকেন যে স্বামী খোকন মিয়া এসে শিশু সন্তান সাইমকে নিয়ে পালিয়ে গেছে। রবিবার সকালে চান্দেরপাড়া গ্রামের লোকজন পুকুরে সাইমের লাশ দেখতে পায়। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় সোমবার সকালে তাহমিনাকে আটক করে পুলিশ। এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাবাসাদে সন্তানকে পুকুরে ফেলে হত্যার কথা স্বীকার করেছে। এ বিষয়ে স্বামী খোকন মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/সকাল ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit