বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

মঞ্চে অভিনয়ের সময় অভিনেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের যাত্রাপালায় অভিনয় করার সময় হাসেম আলী সরকার (৪২) নামের এক মঞ্চ অভিনেতার মৃত্যু হয়েছে। রোববার রাতে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাসেম আলী উপজেলার নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের মৃত নিজাব আলী সরকারের ছেলে।

সোমবার দুপুরে নান্দিনামধু দিয়ারপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী সুরুজ জামান জানান, নান্দিনামধু এলাকায় মুক্ত বিনোদনের জন্য মাঝে-মধ্যেই এলাকাবাসী যাত্রাপালায় আয়োজন করে। তারই ধারাবাহিকতায় রোববার রাত থেকে ‘আলম-মালার প্রেম’ নামের একটি যাত্রাপালা শুরু হয়। সেখানে হাসেম নায়কের বড় ভাইয়ের অভিনয় করছিলেন। অভিনয়ের একপর্যায়ে হাসেম মঞ্চে পড়ে যান। প্রথমে দর্শকরা মনে করেন এটিও হয়তো অভিনয়ের এটা দৃশ্য। কিন্তু দীর্ঘসময় পড়ে থাকায় উপস্থিত সবার সন্দেহ হয়।

একপর্যায়ে যাত্রাপালার আয়োজক কমিটির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান বলেন, তিনি হার্টঅ্যাটাক করে মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/রাত ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit