বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হয়নি ১০দিনেও

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২২৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুন্ডলী গুচ্ছ গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার ১০দিনেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে মামলার বাদী ও এলাকাবাসীর মাঝে ক্ষোও হতাশা বিরাজ করছে।


মামলা সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার হাতকুন্ডলী গুচ্ছ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে একই গ্রামের মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিল। গত ৩ মার্চ শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি ইশারায় জানায়।

গ্রামের কতিপয় মাতাব্বার বিষয়টি মিমাংসার কথা বলে সময় ক্ষেপন ও ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কোন ধরনের মিমাংসা না হওয়ায় ৫ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে মিনহাজ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

পরে পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। কিন্তু ১০দিন সময় পেরিয়ে গেলেও সোমবার পর্যন্ত আসামি মিনহাজকে গ্রেপ্তার করতে পারেনি। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, আসামি মিনহাজকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। মামলা দায়েরের পর থেকে আসামি এলাকা ছেড়ে পালিয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit