শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেত্রকোনা সদর ও পৌর জাতীয় পার্টির সম্মেলন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৫৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নেতাকর্মীদের নির্বাচনের জন্য তৈরী হতে হবে। আগামীর সরকার হবে জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে, এটা ভুলে যেতে হবে। দ্রব্য মূল্য বৃদ্ধি, সার, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরী হয়েছে। দেশের জনগণ তেমনি আস্থা হারিয়েছে বিএনপির প্রতিও। বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। এ দেশে যত দিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, তত দিন এরশাদ মানুষের মধ্যে বেঁচে থাকবেন। দেশ স্বাধীন হলেও বৈষম্য থেকে মুক্তি পায়নি।

দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। মানুষের আয় কমে যাচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়। এখন দেশে গণতন্ত্র ও সুশাসন কোনোটাই নাই। নেত্রকোনায় জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে রোববার বিকেলে জেলা শহরের ছোট বাজারে স্টথানীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি। নেত্রকোনা সদর জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও পৌর শাখার আহ্বায়ক ফারুক ইয়ার খান কাজলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া, সালাহ উদ্দিন মুক্তি, জাহাঙ্গীর আহমেদ সাবেক এমপি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আসমা আশরাফ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মান্নান খান আরজু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মোনায়েম আকবরীর নেতৃত্বে বারহাট্টা ২০ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit