শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

চৌগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মী সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়। সংগঠনকে বেগবানের লক্ষ্যে সম্মেলনে নতুন কর্মী ও সদস্যদের অংশ গ্রহণ বৃদ্ধি করা হয়। রবিবার (১২ মার্চ) বিকেলে শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার স¤পাদক রফিকুল ইসলাম বিটু, বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান মিটু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইনামুল কবির, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান।

পৌর আওয়ামী স্বেচছাসেবক লীগের সাধারণ স¤পাদক রোকনুজ্জামান সুমনের পরিচালনায় অন্যান্যদের মধ্যেবক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাঈদ মানিক, যুগ্ন সাধারণ স¤পাদক আহসান হাবিব বাবু, সাংগঠন স¤পাদক ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ স¤পাদক তাসিকুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit