শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

কাদিয়ানিদের ওপর হামলা লন্ডন থেকে মনিটরিং হয়েছে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আহমদ নগর ও ফুলতলা এলাকায় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে তিনি আহমদ নগরসহ বোদা উপজেলার শালশিরি এলাকায় আহমেদীয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, ‘এই হামলা বাঁশের কেল্লা পেজসহ বিএনপি-জামায়াতের উসকানিতে চালানো হয়েছে। তারা ঢাকা ও লন্ডন থেকে মনিটরিং করে পঞ্চগড় থেকে সারা দেশে একটি গণ্ডগোল ছড়ানোর পরিকল্পনা করেছিল। আমরা প্রশাসনকে জানিয়েছি, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতার করা হবে।’

হাছান মাহমুদ বলেন, ইসলামের নামে এভাবে কারও ওপর হামলা পরিচালনা করা, এটি ইসলাম কোনোদিন অনুমোদন করে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে কারও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার কথা বলেননি। ইসলাম কখনও ইসলামের নামে মানুষের ওপর হামলা পরিচালনা করে না। আর যারা করছে তারা ইসলামের ওপর কালি লেপন করছে।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit