বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ক্যারিয়ারে ৫০০ উইকেট শিকার করতে চান হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : ৬টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টিতে হাসান মাহমুদের শিকার ২৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার। এবার হাসান জানালেন ক্যারিয়ারে তিনি  ৫০০ উইকেট শিকার করতে চান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির হাসান মাহমুদ জানিয়েছেন তার ও দলের পরিকল্পনার কথা।

তিনি বলেন, ‌‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’

সাকিবের এই দলের মধ্যে আছে শেখার আগ্রহও। হাসান যেমন মুখিয়ে আছেন প্রতিপক্ষ দলের ফাস্ট বোলারদের সঙ্গে কথা বলে কিছু কৌশল শিখে নেওয়ার জন্য। জফরা আর্চার, মার্ক উডদের সঙ্গে সিরিজ শেষে কথা বলার ইচ্ছার কথা জানিয়ে বললেন, ‘সিরিজ শেষে জিজ্ঞাসা করব, চাপটা কীভাবে সামলান, নতুন বল কীভাবে করে…ওনারা তো কোনো চাপ ছাড়াই বল করেন।’ 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit