বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

কানাইঘাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য পলাশ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের নালুহারা গ্রামে দিকে দুইটি বসত ঘর সহ ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে , ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের খবর নিতে ছুটে যান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ মস্তাক আহমদ পলাশ।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দিয়ে বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা প্রদান করা হবে। তিনি তাদের আশস্থ করে বলেন, কমপক্ষে তাদের বসত ঘর দু’টি নির্মাণ করে দেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন ৩নং দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষযক সম্পাদক সেলিম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যাক এলাকার মানুষ।

জানা যায়, নালুহারা গ্রামের মৃত আবু জরের পুত্র হুসাইন আহমদ ও পাশর্^বর্তী ঘরের বাসিন্দা মৃত মুহিবুর রহমানের পুত্র বাবুল আহমদের পরিবারের সদস্যরা ঐদিন একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। ঐদিন রাত ৮টার দিকে তাদের বসত ঘরে আগুন লেগে যায়। এতে টিনশেড ও পাকা বসত ঘর দু’টির আসবাবপত্র সহ গৃহপালিত গরু, ছাগল, মোরগ, ধান, চাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের নালুহারা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের খবর নিতে ঘঠনাস্থল পরিদর্শন করছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit