শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

প্রভাষক আশিকুজ্জামান ও সহকারী অধ্যাপক কোহিনুর সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, আহমেদ হোসেন বাবু. শিক্ষক পরিষদের সাঃসম্পাদক সহকারী অধ্যাপক আলমগীর কবির, ডঃ সামসুল আলম, শিক্ষকমন্ডলী ও সুধিজন প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit