মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শরীরে লুকিয়ে থাকা কিডনি রোগ সহজে বোঝার উপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

লাইফস্টাইল ডেস্ক : বৃক্ক বা কিডনি মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচনতন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। কিন্তু কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে শরীরের ৭০ শতাংশ পানি পরিশুদ্ধ করে রক্তের প্রবাহে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়ে।

যদি শরীরে কিডনি রোগ বাসা বাঁধে কিংবা কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তবে ৫ টি গুরুত্বপূর্ণ লক্ষণেই বোঝা যাবে আপনার শরীরে বাসা বেঁধেছে জটিল এ রোগটি।

১। পিঠের নিচের দিকে ব্যথা: বিশেষজ্ঞরা বলছে, যদি কিডনি রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে তবে পিঠে ব্যথা হবে। ওপর দিকে নয় নিচের অংশে। এ ব্যথাকে সাধারণ ব্যথা মনে না করে অবশ্যই গুরুত্ব দিন।

২। প্রস্রাবে সমস্যা: কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য নির্গত করে। কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে মূত্রনালিতে সমস্যা দেখা দেয়। বারবার মূত্রত্যাগ, মূত্রের সঙ্গে রক্ত বের হওয়া বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়া কিডনির সমস্যার অন্যতম লক্ষণ।

৩। ত্বকে র‌্যাশ ও শীত অনুভূত হওয়া: কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সব সময় ক্লান্তি, দুর্বল অনুভব, ওজন দ্রুত কমে যাওয়া কিডনির সমস্যার কারণে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না। রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে। যা ত্বকে চুলকানি ও র‌্যাশ তৈরি করে। গরম আবহাওয়ার মধ্যে শীত অনুভূত হওয়াও কিডনি রোগে আক্রান্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

৪। ফোলাভাব ও শ্বাসকষ্ট: কিডনি সমস্যায় রক্ত পরিশুদ্ধ হতে পারে না। যার কারণে মুখ, চোখের চারপাশ, পায়ের গোড়ালি হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, কিডনিতে সমস্যা দেখা দিলে ফুসফুসে তরল জমা হবে, এর ফলে শ্বাসকষ্টও অনুভূত হতে পারে কিডনি রোগীর।

৫। মুখে দুর্গন্ধ: ভারতীয় চিকিৎসক পলা অলিভেইরার মতে, মুখে দুর্গন্ধ আপনাকে কিডনিতে সমস্যার কথা জানান দিতে পারে। কিংবা খাবার অরুচিও কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

এ বিশেষ ৫ লক্ষণের যেকোনো দুইটি আপনার মধ্যে স্পষ্ট হয়ে উঠলে তার সঠিক কারণ দ্রুত খুঁজে বের করুন। কেননা একটু অবহেলাতেই বিকল হতে পারে কিডনি।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit