বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

দুর্গাপুরে ‘হিমু পাঠাগার’ এর উদ্ভোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘প্রজন্ম আলোকিত হোক অবারিত পাঠে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণা দুর্গাপুরে সকল শ্রেণি পেশার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও প্রতিটি এলাকায় সাহিত্য চর্চ্চা বাড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ‘‘হিমু পাঠাগার’’। শুক্রবার এ পাঠাগারের উদ্বোধন করেন বৃটিশ বিরোধী টংক আন্দোলনের নারী নেত্রী কুমুদিনী হাজং।

নেত্রকোণার কৃতি সন্তান নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ এর উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হিমু’র অবলম্বনে ‘হিমু পাঠাগার’ এর সৃষ্টি করা হয়। কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে উদ্বোধন করা হয় এ পাঠাগারের। এ সময় অন্যদের মধ্যে ‘হিমু পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা মাসুদ রানা, সুসং সরকারি কলেজের প্রভাষক জনপদ চৌধুরী, সাংবাদিক মামুন রণবীর, সাহিত্যিক শিপন রবি দাস, বিজয় সাহা, শাফায়াত হোসেন, সাদিকুল ইসলাম সহ স্থানীয় আদিবাসী তরুন-তরুনীরা উপস্থিত ছিলেন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদ রানা বলেন, মেধা বিকাশে পাঠের অভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নাই। পাড়া ও মহল্লা গুলোতে যুব সমাজের মাধ্যমে পাঠাগার গড়ে তোলা সমাজ ও রাষ্ট্রের জন্য এক অপরিহার্য্য অংশ। সেই সাথে মোবাইল আসক্তি বর্জন করে আগামী প্রজন্ম জ্ঞান অর্জনে এগিয়ে আসবে সে প্রত্যাশাও করি। এক্ষেত্রে দুর্গাপুর উপজেলা সকল সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit