মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

আদা-রসুনের খোসা ছাড়াতে নাজেহাল? জেনে নিন টিপস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রান্না সুস্বাদু করতে আদা-রসুনের জুড়ি মেলা ভার। যে কোনও রান্নায় একটু আদা-রসুন বাটা পড়লেই স্বাদ দ্বিগুণ হয়ে যায়! মাছ, মাংস তো আছেই, এছাড়া আরও অনেক রকমারি রান্নারও অন্যতম উপকরণ আদা-রসুন। শুধু খাবারের স্বাদই বাড়ায় না, তার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী এই দুই মশলা। আদা আর রসুনের খোসা ছাড়ানো কিন্তু একেবারেই সহজ কাজ নয়। অনেকেরই নাজেহাল অবস্থা হয়ে যায়। সবচেয়ে বেশি সময় লাগে এই খোসা ছাড়াতেই। কিন্তু সহজ কয়েকটা উপায় জানা থাকলে এক মিনিটের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবেন আদা ও রসুনের খোসা।

গরম পানিতে ভিজিয়ে রাখুন: হালকা গরম পানিতে রসুনের কোয়াগুলি ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তারপর রসুনগুলো তুলে হাত দিয়ে সামান্য ঘষলেই খোসা ছাড়িয়ে যাবে। তা ছাড়া রসুন ছাড়ানোর সময় হাত চটচটে হয়ে যায়। তাই খোসা ছাড়ানোর আগে পানিতে ভিজিয়ে রাখলে এই সমস্যাও হবে না। আদার খোসা ছাড়ানোর ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

ফ্রাইং প্যানে নেড়ে নিন: শুকনো খোলায় রসুনের কোয়াগুলি খানিক ক্ষণ নাড়াচাড়া করে নিন। কিছু ক্ষণ পর দেখবেন খোসাগুলি শুকনো হয়ে যাচ্ছে। তারপর রসুনগুলি ঠান্ডা হলে সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন।

মাইক্রোওয়েভে গরম করে নিন: আদা ও রসুনের খোসা ছাড়ানোর ক্ষেত্রে মাইক্রোওয়েভেও কিন্তু কাজে আসতে পারে। রসুন ও আদা মাইক্রোওয়েভে গরম করে নিন। তবে যেন বেশি গরম না হয়ে যায়। তারপর খুব সহজেই খোসা ছাড়াতে পারবেন।

বেলুন ও চাকতি: যে ভাবে আমরা রুটি বেলি, সেভাবেই রসুনের কোয়াগুলোকে বেলুন ও চাকতিতে হালকা করে বেলে নিন। তবে খেয়াল রাখবেন রসুন যেন থেঁতলে না যায়। এবার রসুন থেকে খোসা খুব সহজেই আলাদা করতে পারবেন। ছুরির সাহায্যে ছুরি দিয়ে রসুনের মাথার দিকটা অল্প করে কেটে দিন। তারপর খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন। এছাড়া, রসুনের কোয়াগুলো ছুরির সাহায্যে দুই টুকরো করে কেটে দিন। তাহলে খুব সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit