মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

রেফারিকে কেনার অভিযোগ প্রত্যাখ্যান বার্সা সভাপতির

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : রেফারিকে অর্থ পরিশোধের এই বিষয়টি উঠে এসেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের এক প্রতিবেদনে। সাদেনা এসইআরের বরাত দিয়ে এএস জানিয়েছিল,  রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন কিস্তিতে ১৪ লাখ ইউরো দিয়েছিল বার্সেলোনা।

 ২০১৬ সালে ৫ লাখ ৩২ হাজার, ২০১৭ সালে ৫ লাখ ৪১ হাজার ও ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ইউরো দিয়েছে বার্সা। তিনি এই অর্থ নিয়েছেন তার ডিএএসএনআইএল নাইন-ফাইভ কোম্পানির মাধ্যমে। ১৯৯৪ সাল থেকে টেকনিক্যাল কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করা নেগরেইরার মেয়াদ শেষ হয় ২০১৮ সালের মে মাসে। এরপর আর বার্সার কাছ থেকে অর্থ পাননি তিনি।

কোম্পানিটির কর নিরীক্ষণের পর স্পেনের প্রসিকিউটর অফিস ঘটনার তদন্ত করছে। যেখানে নেগরেইরা ও তার ছেলে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছে। নেগরেইরা অবশ্য আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, দায়িত্বে থাকাকালীন অর্থের বিনিময়ে বার্সেলোনাকে কোনো বাড়তি সুবিধা তিনি দেননি। মূলত পরামর্শমূলক কাজের জন্য ক্লাবটির থেকে তিনি এই অর্থ নিয়েছিলেন। কিন্তু অর্থের বিনিময়ে তিনি কাতালান ক্লাবটিকে কী পরামর্শ দিয়েছেন, তার প্রমাণ দেখাতে পারেননি নেগরেইরা।

এই অর্থপ্রদান কেলেঙ্কারি সামনে আসলে বার্সেলোনা বিবৃতি দিয়ে বলেছিল, অতীতে তারা বাইরের একজন টেকনিক্যাল পরামর্শকের থেকে পরামর্শ নিয়েছিল। আর মঙ্গলবার (৭ মার্চ) ক্লাবটির সভাপতি ল্যাপোর্তা এক অনুষ্ঠানে ফের দাবি করেন, কোনো সুবিধা নিতে তার ক্লাব অর্থ দেয়নি। এ সময় তিনি জানান, দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে সব পরিষ্কার করা হবে।

ল্যাপোর্তা বলেন, ‘আমরা শিগগিরই এই বিষয়ে সংবাদ সম্মেলন করব। কিন্তু বার্সা কখনই রেফারি কেনেনি বা রেফারিকে প্রভাবিত করেনি। এমন উদ্দেশ্যও কখনও ছিল না এবং এটি পরিষ্কার হতে হবে। যারা ভিন্ন গল্প বলার চেষ্টা করছে তাদের সঙ্গে সত্যতার মিল নেই।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit