বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

নওগাঁয় র‌্যাবের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বিপণন করার অপরাধে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৬৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় র‌্যাব-৫ (রাজশাহী), জয়পুরহাট ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় ও জেলার মহাদেবপুর থানাধীন দোহালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বিপণন করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬৭ হাজার টাকা জরিমানা হয়েছে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ৯টা ১৫ হতে ১১টা ৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পত্নীতলা নওগাঁ জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমানা আফরোজ এর নেতৃত্বে পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করে ভেজাল ঝোলা গুড়-১০৫২০ কেজি, কেমিকাাল রংয়ের সেমাই-২৩০০ কেজি, মিষ্টির ময়লা শিরা-৭১৫০ লিটার, দুর্গন্ধযুক্ত ছানা-২৯৫০ লিটার, নষ্ট মিষ্টি-৪০৫০ কেজি, কেমিক্যাল রং-০১ কেজি, ব্যবহƒত পাম ওয়েল-৪২৫০ লিটার সহ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন এবং বিপনন করার অপরাধে (১)“ফাতিহা ফুড প্রোডাক্ট”এর মালিক এম এস দোলন (৪৫), (২)‘ধানসিঁড়ি মিষ্টান্ন ভান্ডার’এর মালিক মোঃ আলমগীর হোসেন (৪২), (৩)“নিউ মমতাজ মিষ্টান্ন ভান্ডার”এর মালিক মোঃ রফিকুল ইসলাম (৩৯), (৪)’’মমতাজ মিষ্টান্ন ভান্ডার”এর মালিক শ্রী উজ্জল কমার মহন্ত (৫০) ও (৫)’’ওল্ড মমতাজ মিষ্টান্ন ভান্ডার’’এর মালিক মোঃ সিদ্দিকুর রহমান(৫২) সর্ব সাং- নজিপুরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক উক্ত ১নং প্রতিষ্ঠানকে-১২ হাজার, ২নং প্রতিষ্ঠানকে-১০ হাজার, ৩নং প্রতিষ্ঠানকে-১০ হাজার, ৪নং প্রতিষ্ঠানকে-১০হাজার, ৫নং প্রতিষ্ঠানকে-৮হাজার টাকা করে সর্বমোট- ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন এবং উক্ত ভেজাল মিষ্টি ও সেমাই গুড়সহ তৈরীর উপাদানসমূহ ধ্বংস করেন। উল্লেখ্য যে, উক্ত ৫টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেন। অপরদিকে মঙ্গলবার র‌্যাব-৫ (রাজশাহী), জয়পুরহাট ক্যাম্প কর্তৃক জেলার মহাদেবপুর থানা এলাকায় পৃথক এক অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করার অপরাধে ৪ ভেজাল গুড় উৎপাদনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাদেবপুর নওগাঁ জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এর নেতৃত্বে নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন দোহালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করে ভেজাল গুড়-৫৪৯০ কেজি, চিনির শিরা-১৭৪০০ লিটার, মিষ্টির ময়লা শিরা-২০১০ লিটার, ক্ষতিকর রং-৪.৫ কেজি, হাইড্রোজেন-০২.৫৫০ কেজি, স্যাকারিন-০৪ কেজি, ফিটকিরি-৫০০ গ্রাম, চুন-০৫ কেজিসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপনন করার অপরাধে “নেপাল গুড় কারখানা” এর মালিক শ্রী নেপাল চন্দ্র মালী (৪৫), ‘নরেন্দ্র গুড় ঘর’ এর মালিক শ্রী নরেন্দ্র হাজরা (৪২), “সুভাস গুড় ঘর” এর মালিক শ্রী সুভাস চন্দ্র দাস (৩৯), এবং ‘বিধান গুড়ের আড়ৎ’ এর মালিক শ্রী বিধান হাজরা (৫০), সর্ব সাং- দোহালী মহাদেবপুর দেরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক উক্ত ১নং প্রতিষ্ঠানকে-৪ হাজার, ২নং প্রতিষ্ঠানকে-২ হাজার, ৩নং প্রতিষ্ঠানকে-৫ হাজার, ৪নং প্রতিষ্ঠানকে-৬ হাজার টাকা করে সর্বমোট- ১৭ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং উক্ত ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করেন। উল্লেখ্য যে, উক্ত ০৪ (চার) টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit