বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত বুধবার (৮মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার এর সভাপতিত্বে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নতুল ফেরদৌস হ্যাপি, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মকিম চৌধুরী, উপজেলা সমন্বয়কারী শামসুল হক, সেলপ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নাজিবুল হক, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মইন উদ্দিনসহ এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের সুবিধাভোগী সফল আত্নকর্মী নারী পাঙ্গামটুকপুর এলাকার জেসমিন আক্তার ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) প্রকল্পের সুবিধাভোগী সফল আতœকর্মী নারী আমবাড়ী এলাকার জহুরা বেগম তারা তাদের অনুভুতি ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit