বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

রাগীব-রাবেয়া মেডিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। কর্মসূচী সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা। ৭ই মার্চ দিনের শুরুতে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ১১ টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।

এরপর ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঐতিহাসিক ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক জীবনে বিভিন্ন গুরুত্ব পূর্ণ দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।এসময় আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit