মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

জয়পুরহাট আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ জন গ্রেপ্তার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৮৩ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম। এর আগের দিনে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, তাওসিব হাসান ওরফে নাদিম (২৪), মিম হোসেন (২৫), রবিউল ইসলাম (২৪), সোহানুর রহমান ওরফে সোহান (২২), শামিম হোসেন (২৪) ও আলফার হোসেন (৪৮)। এদের মধ্যে শামিম হোসেন ও আলফার হোসেন সম্পর্কে পিতা-পুত্র ও রবিউল ইসলাম ওই চক্রের মূলহোতা বলে সংশ্লিষ্ট জানা গেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮ টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত ১ মার্চ  জয়পুরহাট থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক রাশেদ। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিউল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ১০-১২ জনের একটি গ্রুপ এই চক্রের সঙ্গে জড়িত। মোটরসাইকেল চুরিতে দুটি মাস্টার কি ব্যবহার করতেন তারা। ওই মাস্টার কি দিয়ে এক মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতেন। এর আগেও বেশ কিছু মোটরসাইকেল জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে চুরি করে বিক্রি করেছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুন ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit