মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

নোয়াখালীতে মাংস-ডিমের বাজারে অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় মাংস -ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মঙ্গলবার (৭মার্চ) সকালের দিকে উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়,উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহজাহান ব্রয়লারকে ৩ হাজার টাকা, রনি মাংসের দোকানকে ১ হাজার টাকা,আব্দুর রব এন্ড সন্সকে ১হাজার টাকা,হাজী সফিউল্লাহ এন্ড ব্রাদাসকে ১হাজার টাকা,ফাতেমা পোল্ট্রিকে ২হাজার টাকা, নুরুল ইসলাম মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।  

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তিনি বলেন, অভিযানে অসাধু ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম।  

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit