শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আশুলিয়ায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মর্মান্তিক মৃত্যুর হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ডে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় কোনো গাড়ি আটক করতে পারেনি পুলিশ। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাস  স্ট্যান্ডে গাড়ির ভিড় থাকায় স্পষ্ট ঘটনাটি দেখা যায়নি, তবে ঘটনার সময় কিছু ট্রাক অস্বাভাবিক গতিতে যেতে দেখেছেন তারা। এতে ধারণা করা হচ্ছে ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে ঐ বৃদ্ধের। ঘটনাস্থলে কাউন্টার মালিক ফারুক বলেন এই জায়গাটাতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। এরকম দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেয়া প্রয়োজন বলে কাউন্টার মালিকরা মনে করেন।
সাভার হাইওয়ে থানার (এসআই) উপ-পরিদর্শক বাবুল বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পারাপার হওয়ার সময় ডিভাইডেডে পা বেজে পড়ে যায়। এসময় তাকে কোন একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি। সিসি টিভি ক্যামেরা পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করবো আমারা। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি তবে তার বয়স আনুমানিক ৫৫ বছর হবে। মৃতদেহ থানায়  নেওয়া হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit