বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নওগাঁয় ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View
নওগাঁ প্রতিনিধি : ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছে এসব লিফলেট বিতরণ করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ও স্থানীয় বর্তমান-সাবেক খেলোয়াড়রা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিন, রনি, স্থানীয় সাবেক ফুটবল খেলোড়ার সাজ্জু, সাবেক ক্রিকেটার রুহুল কুদ্দুস পলাশ ও অপুসহ অন্যান্যরা।

এসম তারা বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠত, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, ক্রীড়া শিক্ষক নিয়োগ, ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গ্রামঅঞ্চলে খেলার মাঠের সুব্যবস্থা, দেশীয়-আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণসহ বিএনপির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার এনামুল হক বলেন, ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিএনপি যে ভাবনা তা দীর্ঘমেয়াদি উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং খেলোয়াড়দের ভবিষ্যৎকে নিরাপদ করার ওপর ভিত্তি করে নির্মিত। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলা শুধু শখ নয় নতুন প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা হবে। ক্রীড়াঙ্গনে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ছেলে ও মেয়েদের সমান সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। সেইজন্য ক্রীড়া উন্নয়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে যে পরিকল্পনা সেটি সাধারন মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit