বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। আগামী জাতীয় নির্বাচনে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান নাগরিক ঐক্যের সভাপতি।
তিনি বলেন, আসন সমঝোতার ভিত্তিতে যে আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, সেখান থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) ও ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তবে আসন্ন নির্বাচনে কোন আসনে তিনি প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত নয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit