সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

বোচাগঞ্জে বিদ্যুৎ অফিসের নৈশ্য প্রহরীদের বেঁধে দুর্ধষ চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এএসপি(সাকের্ল) মো. মনিরুজ্জামান, বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।

আবাসিক প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, ১১ জানুয়ারী রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি ৭/৮ জনের সংঘবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে প্রবেশ করে প্রথমে তারা রাতে ডিউটিতে থাকা পাহারাদারদের বেধে একটি কক্ষে আটকে রাখে। এরপর অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করে গ্রাহকদের জমা দেয়া ৯৭ হাজার ৪ শত টাকা, ২টি ল্যাপটপ ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।

সিসি টিভিতে দেখা যায়, ৭/৮ জনের একটি দল মুখে কাপর বেধে ও হাতে দেশীও অস্ত্র নিয়ে রাত ২টার দিকে বিদ্যুৎ অফিসে প্রবেশ করছে। এবং রাত ৪টার দিকে বিদ্যুৎ অফিসের পুর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়। এএসপি(সাকের্ল) মো. মনিরুজ্জামান জানান, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছি। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ, হঠাৎ করেই সেতাবগঞ্জ পৌরশ হরে নিরাপত্তা রক্ষিদের বেঁধে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতংকিত হয়ে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ক্যাপশনঃ সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো লিঃ বিদ্যুৎ অফিসে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভি ফুটেজ নেয়া চোরের ফটো।

 

‘কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit