বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পুলিশ দম্পতির উপর হামলা: অপ্রাপ্তবয়স্ক ৫ খেলোয়াড়ের জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৮১ Time View

ডেস্ক নিউজ : শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলার মামলায় অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড়সহ ৫ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। 

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর আদালতে শুনানি শেষে বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের জামিন মুঞ্জুর করেন। 

আদালতের আসামি পক্ষের আইনজীবী মাইনুর রহমান বলেন, মামলার চার্জসীট পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে জামিনে থাকাকালে তাদের আচার-আচরণ মনিটরিং করে প্রতিবেদন দাখিলের জন্যও সমাজ সেবা ও প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আসরে অংশ নিয়ে ফেরাত পথে রাজশাহী স্টেশন থেকে গ্রেপ্তার হন কোচসহ ১২ জন খেলোয়াড়। স্টেশনে পুলিশকে পেটানো ও তার স্ত্রীর স্বর্ণের চেইন চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার রাত ৮টার দিকে তাদের আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। 

আদালত সাতজনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে সোমবার ১০টা পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন। 

কোচ বাদে গ্রেপ্তার ১১ খেলোয়াড়ের মধ্যে তিনজন ছেলে ও আটজন মেয়ে। তাদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের বেশি। আর পাঁচজনের বয়স ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত। এই খেলোয়াড়েরা জুডো, কুস্তি, কারাতেসহ বিভিন্ন খেলা খেলেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। 

তাদের বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়া এ মামলা দায়ের করেন। মামলায় তিনি তার স্বামীকে পেটানো ও তার গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ আনেন। 

ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে আসার সময় এ ঘটনা ঘটে। ওই পুলিশ কনস্টেবল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর গ্রামে।

আদালতের পরিদর্শক পরিমল চক্রবর্তী জানান, কোচসহ গ্রেপ্তার ১২ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক সাতজন। রোববার রাতেই তাদের রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল। ম্যাজিস্ট্রেট মো. লিটন হোসেন সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit