বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

জয়পুরহাটে সুজনের মানববন্ধন

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে সু-শাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখার ‘মেধাবী তরুণ তানভীর মোঃ ত্বকী হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে’ শহরের টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সুজন জেলা শাখার সভাপতি, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাই। বক্তব্য দেন, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক ওমর আলী বাবু, জিল্লুর রহমান, অজিত চন্দ্র চৌধুরী, তানজিম, ইমন প্রমুখ।

বক্তাগণ বলেন, সারা দেশে, গুম, অপহরণ ও হত্যা কান্ডের এই বিচারহীনতার সংস্কৃতি সুজনের মতো সচেতন সংগঠিত ও সোচ্চার নাগরিক সংগঠন কোন ভাবেই মেনে নিতে পারেনা। কেননা সভ্য সমাজে এটা কারোই কাম্য নয়। তাই মেধাবী ছাত্র ত্বকী, সাগর সারওয়ার, মেহেরুন রুনী, সোহাগী জাহান তনুসহ সকল হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচারের জোর দাবী করছে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit