মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

দুর্দান্ত খেলে আদিলের গুগলিতে বোল্ড মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্বটা ভালোভাবেই সামাল দিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এই জুটি ৯৮ রানের জুটি গড়ে।

অর্ধশতক করে শান্ত আউট হলেও দুর্দান্ত খেলে যাচ্ছিলেন মিডলঅর্ডার মুশফিক। ৩৩ তম ওভারে আদিল রশিদ ব্রেক থ্রু এনে দেন। শান্তের পর সাকিবকে নিয়ে মুশফিককে জুটি গড়তে দিলেন না ইংলিশ বোলার।

ওভারের চতুর্থ বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরান মুশফিককে। ৯৩ বল থেকে ৬ চারের সাহায্যে ৭০ রান করেন মুশফিক।
 
আগের বলটি অফ স্টাম্প লাইনে পড়ে ঘুরেছিল বেশ, লেগ স্পিনিং ডেলিভারিটি জায়গা বানিয়ে খেলতে গিয়ে নাগাল পাননি মুশফিক। পরের বলটি পড়ল কাছাকাছি লাইনে, এবার ঢুকল ভেতরের দিকে। সুইপের চেষ্টায় ব্যর্থ মুশফিক, আদিল রশিদের গুগলিতে হলেন বোল্ড। 

মুশফিক যে কমিটমেন্ট নিয়ে খেলছিলেন তাতে তার সেঞ্চুরির আশা করাটা অন্যায় ছিল না। 

মুশফিক আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মাহমুদউল্লাহ। ১৮ রানে ব্যাট করা সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহ দলকে পুঁজিটা কতটা বড় দিয়ে যেতে পারেন সেটি দেখার অপেক্ষায় সাগরিকার দর্শক।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৬৩ চার উইকেটে। 

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit