সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম

রংপুর সিটি কাউন্সিলরদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলরদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। আজ রবিববার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণ অতি গুরুত্বপূর্ণ কারণ প্রশিক্ষণের মাধ্যমে যেকোনো বিষয়ের উপর সক্ষমতা অর্জন করা যায়। এই প্রশিক্ষণের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে। স্থানীয় জনপ্রতিনিধিরা এ ধরনের প্রশিক্ষণের ফলে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।’

অংশগ্রহণমূলক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মানুষের শক্তি কাজে লাগাতে পারলে স্থানীয় অনেক সমস্যার সমাধান সম্ভব।’স্থানীয় জনপ্রতিনিধিদের ভালো কাজের উদাহরণ স্থাপন করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘খারাপ কাজের দৃষ্টান্ত নেতিবাচক প্রভাব সৃষ্টি করে এতে আমাদের সামগ্রিক লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হয়।’প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit