মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

শ্বশুর বাড়ি টেকনাফে থেকে অপহৃত জয়নাল আবদীন এক মাসেও উদ্ধার হয়নি চকরিয়ায় পরিবারের সংবাদ সম্মেলন !! 

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৭৭ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া :  কক্সবাজারের  টেকনাফে শ্বশুর বাড়ি এলাকা থেকে অপহৃত জয়নাল আবদীন এক মাসেও উদ্ধার হয়নি , অপহরণকারীরা  প্রশাসনের হস্তক্ষেপ কামনা জয়নাল আবদীনের পরিবার চকরিয়ায় সংবাদ সম্মেলন  করেছেন। শনিবার ৪ মার্চ সকাল ১১ টায় চকরিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে জয়নাল আবদীনের মা ও  স্ত্রী আনুয়ারা বেগম সহ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর (বিএম চর) ইউনিয়নের হাসি সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাশেমের পুত্র জয়নাল আবেদীন(৪০), এক মাস আগে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহেশখালী পাড়া এলাকার মৃত আব্দুর রহমান শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

২৮ জানুয়ারী বিকাল ৪ টার দিকে শশুর বাড়ি থেকে ঐ এলাকায় বেড়াতে বাহির হয় । রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় এলাকার দুই জন পরিচত ব্যক্তি জয়নাল আবদীনকে আক্রমণ পূর্বক দাওয়া করেছিল এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায় নি বলে জানান। ঘটনার বিষয়ে জয়নাল আবদীনের শাশুড়ি মাহমুদা খাতুন আবেদনকারী হয়ে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে  একজন পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন কিন্তু একমাস পার হয়ে গেলেও জয়নাল আবদীন এখনো উদ্ধার হয়নি । প্রায় সময় স্ত্রী আনুয়ারা বেগমের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে জয়নাল আবেদীনকে মারধরের আওয়াজ ও ৪০ লক্ষ টাকা দাবি করে আসছে অপহরণকারীরা । 

স্ত্রী মনোয়ারা বেগম আরো বলেন স্বামী জয়নাল আবদীন আগে থেকে মৎস্য হ্যাচারিতে চাকরি করতেন ঐসময় থেকে ইব্রাহিম ও সাইফুল ইসলাম সহ কয়েকজন পরিচিত ব্যক্তি চাঁদা দাবি করে আসছিল তাদেরকেই সন্দেহ করে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন বলে জানান । অপহৃত জয়নাল আবদীনের মা কান্নার সুরে বলেন আমার ছেলে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল আর ফিরে আসেনি আমার সন্তানকে ফেরত চাই আর কিছু চাইনা । অপহৃত জয়নাল আবেদীন কে উদ্ধারের জন্য  স্ত্রী আনোয়ারা বেগম কক্সবাজার পুলিশ সুপারের কাছে আবেদন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন । এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit