সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

কোহলিকে ‘বিয়ের প্রস্তাব’ দেওয়া ক্রিকেটার যখন ‘সমকামী’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের মহাতারকা বিরাট কোহলিকে সোশ্যাল সাইটে বিয়ের প্রস্তাব দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। অন্য সাধারণ কোনো মেয়ে হলে ২০১৪ সালের এ ঘটনায় এতটা হৈচৈ নাও হতে পারত, যদি না ড্যানিয়েল ওয়াট ক্রিকেটার হতেন। ইংল্যান্ডের এই নারী ক্রিকেটার এরপর ২০১৮ সালে জর্জি হজকে নামের একজন ফুটবল সংগঠককে মন দেন। হজ কিন্তু পুরুষ নন, নারী। 

গত ২ মার্চ টুইটারে জর্জি হজের সঙ্গে চুম্বনরত একটা ছবি পোস্ট করেছেন ওয়াট। ছবিতে ওয়াটের বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করছে প্লাটিনামে গাঁথা সলিটেয়র! ক্যাপশনে লেখা―‘চিরদিনই আমার’। পাঁচ বছর প্রেম করার পর তারা নাকি এবার বাগদান সেরে ফেলেছেন। কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া ওয়াট আংটি বদল করলেন এক নারীর সঙ্গে। তাহলে কি তিনি সমকামী? নাকি তিনি উভয়কামী? কিংবা এমনও হতে পারে, কোহলিকে তার বিয়ের প্রস্তাব দেওয়া স্রেফ রসিকতা ছিল। 

শুধু কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়া নয়, শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের সঙ্গেও ওয়াটকে বিভিন্ন স্থানে দেখা গেছে। তখনো গুঞ্জন ছড়িয়েছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরুর ঠিক ১৩ বছর এক দিন পর জর্জি হজকেই বেছে নিলেন ওয়াট। তার ক্যারিয়ারের আরেকটা দারুণ ঘটনা হলো পুরুষদের দলে ক্রিকেট খেলা। ২০১২ সালে ইংল্যান্ডের ক্লাব হুইটমোরের পুরুষ দলে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন! ওয়াট আসলে এমনই। লিঙ্গ পরিচয় নিয়ে মাতামাতি নেই। ছুঁতমার্গ নেই। নারী-পুরুষ বিভেদ নেই।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit