বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম

আখাউড়ায় বড় টনকি মরহুম বিল্লাল উদ্দিন মঙ্গু ভূইয়ার স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২০০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের বড় টনকি গ্রামের মরহুম বিল্লাল উদ্দিন মঙ্গু ভুঁইয়া’র স্মরণে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মরহুমের নিজ বাড়িতে বাদ মাগরিব থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন, টনকী সাদেকুল উলুম আলীম মাদ্রাসার দাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মোঃ এনামুল হক এনু ভুঁইয়া। 

দক্ষিণ টনকি শিকারমুড়া ইসলামি সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মারুফ বিন ফজলুল হকের সঞ্চালনায় ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূইয়া, এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী এ.এস.পি মুরাদ মাহমুদুর রহমান আশিষ ভূইয়া। 
মরহুম বিল্লাল উদ্দিন মঙ্গু ভুঁইয়া’র পরিবারবর্গের ব্যাবস্থাপনায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে নছিহত পূর্ণ বয়ান পেশ করেন দেবগ্রাম জামিয়া মাজহারুল হক দারুলউলুম মাদ্রাসার মুহাদ্দিস ও বায়তুল ইজ্জত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহিউদ্দিন সিদ্দিকী সাহেব, বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন, টনকী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নোমান আল হাবীব সাহেব, এতে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, টনকী সাদেকুল উলুম আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেব সহ স্থানীয় উলামায়ে কেরাম। 
মরহুম বিল্লাল উদ্দিন মঙ্গু ভূইয়ার পরিবারের পক্ষ থেকে তার ছেলে আবদুল কাদির ভূইয়া রতন, মোঃ মজিবুর রহমান ও  আলামিন ভূইয়া জানান আমাদের মরহুম পিতা ও পরিবারের প্রয়াত কবর বাসীদের আত্বার মাগফেরাত কামনায় দুই বছর দরে আমরা এই ওয়াজ মাহফিল করে থাকি, আল্লাহর মেহেরবানীতে তা ভবিষ্যতেও চলমান থাকবে। ওয়াজ মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ নাত ও ইসলামি বয়ানের পর কবরবাসীদের আত্মার মাগফেরাত ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit