বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

হোটেল শ্রমিক নেতা আবুল কালাম আজাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কালাম আজাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর মাহমুদ শাহ শপিং সেন্টারে সংগঠনের জেলা কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায়,স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস. এম. নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ০০৭ এর সাধারণ সম্পাদক মো: কামাল আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল।

আরোও বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: জমির আলী, মহানগরের উপদেষ্টা মো: কামাল মিয়া, মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজ্জামেল হক, মহানগর কমিটির সহ সভাপতি আনোয়ার আলম মুজিব, দক্ষিণ সুরমান থানা কমিটির সাধারণ সম্পাদক সগার বিশ্বাস, গোলাপগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মো: কালাম মিয়া, জালালাবাদ থানা কমিটির সভাপতি মো: আব্দুল বাছিত,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রাজান আহমদ, সিরিন মিয়া, দবির মিয়া, রবিন, মো: মতিন মিয়া, কালাম, এবাদুল্লাহ, ফয়সল আহমদ , ছালেহ আহমদ, আলাউর হোসাইন, মো: মারুফ আহমদ, মো: সজিব, মো: আব্দুল মানিক, সালমান, শহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তালতলা জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ ফয়সল আহমদ।

স্মরণ সভায় বক্তরা বলেন, আবুল কালাম আজাদ সব সময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের নিরলস ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন আপোষহীন শ্রমিক নেতা। তার আদর্শ ও নীতি অনুস্মরণ করে বর্তমানে শ্রমিকদের বকেয়া পাওনা বেতন-ভাতাদি কিছুটা হলেও বাস্তবায়ন করা হয়েছে। বক্তারা হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও তা কার্যকরের জন্য স্মরণ সভা থেকে দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit