শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

আয়ারল্যান্ডে বাড়ি কেনাবেচার তীব্র সংকটে বিপাকে প্রবাসীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দেশটিতে আবাসন সংকট এতটাই তীব্র হয়েছে যে বাংলাদেশিসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরাও প্রবেশ করতে পারছেন না। তবে মাঝেমধ্যে দু-একটি বাড়ি পাওয়া গেলেও ভাড়া আকাশচুম্বী। বাড়ি ভাড়া হবে একটি, আর তা নিতে হুমড়ি খেয়ে পড়ছেন হাজার হাজার মানুষ, এটিই এখন আয়ারল্যান্ডের বর্তমান চিত্র। দেশটিতে বর্তমানে গড়ে একটি বাড়ি ভাড়া নিতে গুনতে হচ্ছে ১ হাজার ৪৪৭ ইউরো, যা অতীতের সব গড় রেকর্ড ছাড়িয়েছে।

শুধু ভাড়ার ক্ষেত্রেই জটিলতা নয়, যারা বাড়ি কিনতে ইচ্ছুক তারাও সহজে কিনতে পারছেন না। বর্তমানে গড়ে একটি বাড়ির দাম হাঁকা হচ্ছে সাড়ে তিন কোটি টাকার বেশি। এ সমস্যার সূত্রপাত ২০০৭ সালে আয়ারল্যান্ডে অর্থনৈতিক মন্দার সময় থেকে। মন্দার কারণে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটিতে সামাজিক আবাসনগুলো তৈরি অনেকটাই বন্ধ ছিল।

এরপর অর্থনৈতিক মন্দা থেকে আয়ারল্যান্ড ঘুরে দাঁড়ালেও আবাসন সংকট থেকে আর মুক্তি মেলেনি। বরং ১১ হাজার ৫০০ জনের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। যার মাঝে শুধু রাজধানী ডাবলিনেই আছেন ৫ হাজার ৬০০ জনের বেশি। এদিকে বাড়ি ভাড়া ও কেনা নিয়ে স্থানীয় বাংলাদেশিরাও হতাশ। প্রবাসীরা বলছেন, আয়ারল্যান্ডের বর্তমান বড় সমস্যা হচ্ছে বাড়ি কেনা ও ভাড়া নেয়া। এ ছাড়া ইউক্রেনের নাগরিকরা এ দেশে আসায় এ সমস্যা আরও প্রকট হচ্ছে।

এদিকে গৃহহীনদের জন্য প্রাথমিক আবাসন সংকটও সৃষ্টি হয়েছে। আবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ বছর সংকট আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, বাড়ি ভাড়া ও ক্রয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আর পরিকল্পনা ও এর বাস্তবায়নে এ সংকট সমাধানের দিকে তাকিয়ে আছেন কয়েক হাজার আইরিশ নাগরিক।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit