স্পোর্টস ডেস্ক : সাকিব-তামিমরা যখন ইংল্যান্ডের বিপক্ষে হোম অব ক্রিকেটে ওয়ানডে সিরিজে ঘাম ঝড়াচ্ছেন তখন জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর ঘোষণা এলো তাদেরই সতীর্থ সাইফউদ্দিনের কাছ থেকে। জাতীয় দলের এই অলরাউন্ডার স্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কাজী ফাতেমা তুজ জারাকে।
বৃহস্পতিবার নিজ শহর ফেনীতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর ফেসবুকে পোস্ট দিয়ে নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ। জারা সাইফউদ্দিনের পরিবারের পছন্দ করা পাত্রী। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৮